IQNA

চীনে ইরানী কালচারাল সেন্টার এবারও কুরআন প্রদর্শনীর আয়োজন করবে

21:29 - March 06, 2010
সংবাদ: 1894630
গত বছর ব্যাপক সাড়া পাওয়ায় চীনে ইরানী কালচারাল সেন্টার এবারও কুরআন প্রদর্শনীর আয়োজন করবে।
চীনে ইরানী কালচারাল অ্যাটাশে আলী মোহাম্মদ সাবেগী ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, দ্বিতীয় কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে। তিনি বর্তমানে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠানরত কালচারাল অ্যাটাশেদের কংগ্রেসে অংশ নিচ্ছেন। এ কংগ্রেস শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। গত বছর চীনের ইসলামিক সোসাইটির সহযোহিতায় রাজধানী বেইজিংয়ে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলী মোহাম্মদ সাবেগী জানান, “আমরা চীনের মুসলিম শিল্পীদেরকে এ প্রদর্শনীতে অংশ নিতে এবং তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে এরইমধ্যে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেন, চীনের ক্বারীদের ইরানী কুরআন প্রতিযোগিতায় পাঠানোরও চেষ্টা করছে ইরানী কালচারাল সেন্টার।# 546589
captcha