লেবাননের নিউজ চ্যানেল আল মানারের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাতে লেবাননের বিশিষ্ট ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্দুল আমির কেবলান বলেন, আরবদেশগুলোর সাথে তুরস্কের সম্পর্কের উন্নয়নের মাধ্যমে ইসলামী উম্মার স্বার্থ রক্ষা হবে । তিনি আরব ও ইসলামী বিশ্বের সাথে তুরস্কের সহযোগিতা মুসলিম উম্মার জন্য আরো সুদিন বয়ে নিয়ে আসবে একথা উল্লেখ করে ফিলিস্তিন ইস্যুসহ মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তুরস্কের অবস্থানের প্রশংসা করেন।# 550766