IQNA

বৃটেনে “একনজরে মহানবী (স.) এর জীবন চরিত” শীর্ষক সেমিনার

10:48 - March 16, 2010
সংবাদ: 1898867
আন্তর্জাতিক বিভাগ : একনজরে হযরত মহানবী (স.) এর জীবন চরিত শীর্ষক সম্মেলন আগামী ১৭ই মার্চ বুধবার বৃটেনের বার্মিংহ্যাম শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Forum.mpacuk বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : এ সম্মেলন অস্টন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সংগঠনের উদ্যোগে এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়াম গ্রেট হলে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে মহানবী (স.) এর জীবনের বিভিন্ন দিকের উপর আলোচনা করা হবে। ‘ওহী’, ‘আনসারদের শহর’, ‘মক্কা বিজয়’, ‘সর্বশেষ খোতবা’ ইত্যাদী বিষয়ের উপর বক্তারা বক্তব্য রাখবেন।
উল্লেখ্য যে, লণ্ডনের তাইবুন কোরআন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মুর্ত্তজা খান, বার্মিংহ্যামের আস সাফা ইসলামিক ইনস্টিটিউটের মাওলানা যাহের মাহমুদ, লণ্ডনের হাটিন ইসলামিক ইন্সটিটিউটের উসমান লাতিফ এবং আন নাসিহাহ ইসলামিক ফাউণ্ডেশনের আসেম হাকিম প্রমূখ এ সম্মেলনে বক্তব্য রাখবেন।#553031

captcha