Nwiic বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : এ প্রতিযোগিতা শিশুদের কোরআন তেলাওয়াত এবং মুখস্থ করার প্রতি উৎসাহ দেয়ার উদ্দেশ্যে ইন্ডিয়ানা নর্থ ওয়েস্ট ইসলামিক ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত হয়েছে।
এ প্রতিযোগিতা ৭টি বিভাগে, সূরা দ্বোহা, সূরা ইনশিরাহ ও ত্বীন, সূরা শামস ও সূরা লাইল, সূরা ত্বারীক ও সূরা আ’লা, সূরা কেয়ামাহ ও সূরা আবাসা, সূরা জুমআ ও সূরা মুলক, সূরা যারিয়াত ও সূরা নাজম, সূরা আল হাক্কাহ –এর উপর অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতা শেষে প্রত্যেকটি বিভাগে বিজয়ীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। #553080