কোম হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আলী রেজা আরজ মান্দ আজ ১৫ই মার্চ ইকনা প্রতিবেদকের সাথে আলাপকালে জানান : এ দলটি বেশ কয়েকদিন যাবত কোমে অবস্থান করবে। কোমে অবস্থানকালীন সময়ে তারা আয়াতুল্লাহ আল উযমা নূরী হামেদানীর সাথেও সাক্ষাত করবেন।
তিনি বলেন : এ সময় তারা হযরত মা’সুমার পবিত্র মাজার যেয়ারত, মসজিদে জামকারান ও কোমে বিদ্যমান ইমামগণের সন্তাদের মাজার যেয়ারতসহ আয়াতুল্লাহ আল উযমা মারআশী নাজাফীর গ্রন্থগার পরিদর্শন করবেন।
আরজ মান্দি এ দলটির ৪ দিন মাশহাদে অবস্থান করার কথা উল্লেখ করে বলেন : বর্তমানে ১ লাখ ৫০ হাজারেরও বেশী লোক, কানাডা হতে ইরানের ধর্মীয় স্থানসমূহ যেয়ারতের জন্য ইরানে আসতে ইচ্ছুক। #553439