IQNA

মূখর্তা, হিংসা এবং নিয়ন্ত্রহীন স্বাধীনতা মহানবী (স.) এর উপর অবমাননার অন্যতম কারণ

7:25 - March 17, 2010
সংবাদ: 1899176
আন্তর্জাতিক বিভাগ : ইসলামী পরিষদের সদস্য মুহাম্মাদ জাবের ইয়ামানী বলেছেন : ইউরোপে মহানবী (স.) এর অবমাননার মূল কারণ হচ্ছে, মূর্খতা, হিংসা এবং নিয়ন্ত্রনহীন স্বাধীনতা।
নাসীজ বার্তা সংস্থার বরাত দিয়ে, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : জনাব মুহাম্মাদ জাবের ইয়ামানী, ইউরোপের বেশ কয়েকটি দেশে মহানবী (স.) এর অবমাননার বিষয়টির প্রতি ইশারা করে বলেন : মহানবী (স.) এর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দিতে আমাদেরকে তাঁর জীবনীকে বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যতাপূর্ণ ভাষায় রচনা এবং সেটাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে হবে।
তিনি বলেন : মহানবী (স.) এর অবমাননার বিষয়টিকে কটু ভাষায় ও অবমাননার মাধ্যমে উত্তর দেয়া উচিত নয়। বরং এর জবাব বিষয়টির বিশ্লেষণ ও মহানবী (স.) এর সীরাতের সঠিক বিবরণ দিয়ে পশ্চিমাদের সামনে উপস্থাপন করতে হবে। #553903
captcha