IQNA

আরব আমিরাতে অন্যান্য ধর্মের প্রতি অবমাননাকারী ওয়েব সাইটটি বন্ধ করে দেয়া হয়েছে

7:35 - March 17, 2010
সংবাদ: 1899178
আন্তর্জাতিক বিভাগ : আরব আমিরাতের টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা বিভিন্ন ধর্মকে অবমাননার অপরাধে একটি ওয়েব সাইটকে নিষিদ্ধ ঘোষণা ও বন্ধ করে দিয়েছে।
দৈনিক গালফ নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : ফেসবুকের সাথে সম্পৃক্ত এ ওয়েব সাইটটিতে, আল্লাহ, নবী (আ.) গণ, আসমানী গ্রন্থাবলী এবং অন্যান্য ধর্ম সম্পর্কে অবমাননাকর লেখা পোষ্ট করা হয়েছিল।
আরব আমিরাতের বেতার বিভাগীয় এক কর্মকর্তা জনাব মুহাম্মাদ আল গানেম এ সম্পর্কে বলেন : এ ওয়েব সাইটের ব্যাপারে বেশ কিছু অভিযোগ আমাদের নিকট দাখিল করা হয়েছিল। এ অভিযোগের উপর তদন্ত শেষে এ ওয়েব সাইট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি ইন্টারনেট ইউজারদের নিকট এ ধরনের ওয়েব সাইট ভিজিট করা মাত্রই এ বিভাগকে অবগত করার আহ্বান জানান। #553682
captcha