IQNA

আল জাযিরা টিভি চ্যানেল শিশু কিশোরদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে

7:36 - March 17, 2010
সংবাদ: 1899179
আন্তর্জাতিক বিভাগ : কাতারের আল জাযিরা স্যাটালাইট চ্যানেল সেদেশের আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের সহযোগিতায় শিশু কিশোরদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে।
আন্তর্জাতিক বিভাগ : কাতারের আল জাযিরা স্যাটালাইট চ্যানেল সেদেশের আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের সহযোগিতায় শিশু কিশোরদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে।
কাতারের দৈনিক আর রায়াহ’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ প্রতিযোগিতা ৮ থেকে ১৩ বছরের কিশোরদের মাঝে আগামী রমজান মাসে, কেরাত বিভাগে অনুষ্ঠিত হবে এবং আরব দেশগুলোর বেশ কিছু কোরআনিক ইন্সটিটিউটও এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে।
এ প্রতিযোগিতা ছেলে এবং মেয়েদের দু’টি বিভাগে শিশু কিশোরদেরকে পবিত্র কোরআন হেফজের প্রতি উৎসাহিত ও তাদেরকে শুদ্ধ কেরাতের সাথে পরিচিত এবং শুদ্ধ আরবী শেখার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
আরব দেশগুলো হতে যে সকল শিশু কিশোররা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক তাদেরকে তাদের তেলাওয়াতকৃত ৩ মিনিটের একটি ভিডিও ক্লিপ আল জাযিরা চাইল্ড চ্যানেলের নিজস্ব ওয়েব সাইট jcctv.net এ প্রেরণ করতে বলা হয়েছে। এদের মধ্যে হতে বাছাই করে মূল পর্বে অংশ গ্রহণের জন্য নির্বাচিত করা হবে। #553677

captcha