IQNA

কোরআনিক সংস্কৃতি সম্প্রসারণ পরিষদের সভায় অনুমোদিত বিষয়াবলীর ঘোষণা

9:12 - March 18, 2010
সংবাদ: 1899535
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : চলতি বছর ২৮শে মেহের (গত বছর ২০শে অক্টোবর) ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রসিডেন্ট ড. মাহমুদ আহমাদী নেজাদ এবং এ পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত কোরআনিক সংস্কৃতি সম্প্রসারণ পরিষদের প্রথম সভায় অনুমোদিত বিষয়াবলী ৯টি ধারায় পরিষদের অপর সদস্যদের জন্য ঘোষণা করা হয়েছে।
কোরআন সংস্কৃতি সম্প্রসারণ পরিষদের ডেপ্যুটি চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম হামিদ মুহাম্মাদী, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদকের সাথে এক একান্ত সাক্ষাতে জানান : এ ধারাগুলো কোরআনিক সংস্কৃতিক সম্প্রসারণ পরিষদের চলতি বছর ২৮শে মেহের (গত বছর ২০শে অক্টোবর) প্রসিডেন্ট এবং শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ইসলামী সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রীসহ এ পরিষদের সদস্য অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ১ম সভায় অনুমোদিত হয়।
তিনি বলেন : কোরআনিক সংস্কৃতি সম্প্রসারণ পরিষদের ১ম সভায়, এ পরিষদের সংবিধানের ৪ নং ধারা এবং ৭ নং ধারার ব্যাখ্যার উপর ভিত্তি করে দেশের কোরআন বিষয়ক পরিষদসমূহের কর্তব্য ও দায়িত্ব সংক্রান্ত বিষয়ে ৯টি ধারা নতুনভাবে অনুমোদন দেয়া হয়েছে।
কোরআনিক সংস্কৃতি সম্প্রসারণ পরিষদের সাধারণ সম্পাদক জানান : এ সভায় অনুমোদিত ধারাতে বর্ণিত হয়েছে যে, সাধারণ কোরআন শিক্ষার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের উপর বর্তাবে, উচ্চতর কোরআনিক শিক্ষা ও গবেষণা এবং এ বিষয়ভিত্তিক অন্যান্য কার্যক্রম বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকবে।
তিনি বলেন : কোরআন সম্প্রসারণ ও কোরআনিক কার্যক্রমের প্রচারের দায়িত্ব থাকবে ইসলামী সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। #554457
captcha