IQNA

আযারবাইজান মুসলমানদের উপর নতুন ভাবে নিষেধাজ্ঞা জারী

9:14 - March 18, 2010
সংবাদ: 1899536
আন্তর্জাতিক বিভাগ : ডেইলি বাকু নিউজ এদেশের মুসলমানদের উপর সরকারের নতুনভাবে নিষেধাজ্ঞা জারির তথ্য প্রকাশ করেছে।
ডেইলি বাকু নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, সরকারী সকল কর্মকর্তাদেরকে সরকারী এক সার্কুলারে মাধ্যমে অফিসে রাখা কোরআন শরিফসহ ধর্মের সাথে সম্পৃক্ত সকল জিনিস পত্র সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ধর্মীয় সঙ্গিত এক মোবাইল থেকে অপর মোবাইলে ট্রান্সফার করা এবং এ ধরনের সঙ্গিতের পাবলিক প্লেসসমূহে প্রচারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্র আযারবাইজানের বাজার হতে ধর্ম ভিত্তিক ভিডিও ও অডিও সিডি সরিয়ে ফেলার অভিযান শুরু হয়েছে। আর এ সম্পর্কে বিভিন্ন ওয়েব সাইট ও সিডি বিক্রয় কেন্দ্রসমূহকে সতর্ক করে দেয়া হয়েছে।
অপর দিকে বাকু শহরের গাঞ্জলিক অঞ্চলের এক ইমাম বাড়ী কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে তারা জামাতের নামায এবং ধর্মীয় অনুষ্ঠানাদি ঘরোয়া পরিবেশে সম্পাদন করে যাতে এর আশে পাশের রাস্তায় চলাচলকারীরা এ ইমাম বাড়ীতে অনুষ্ঠিত জামাতের নামায ও অন্যান্য অনুষ্ঠাদির সম্পর্কে অবগত না হয়।
উল্লেখ্য যে, সরকারী ছুটির দিনগুলোতে বাকু শহরের মসজিদগুলোতে লক্ষ্যজনকভাবে মুসুল্লীদের ভীড় বেড়ে গেছে। যা আযারবাইজান সরকারের উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য যে, ইসরাইলের প্রধানমন্ত্রীর আযার বাইজান সফরের পর এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী লিবারম্যান তার এ সফরে শুধুমাত্র সাক্ষাতই করেনি বরং আযারবাইজানের নিরাপত্তা মন্ত্রী আদ দার মাহমুদোভের সাথে সেদেশের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলাপ আলোচনা করেছে। #554379
captcha