IQNA

ফিলিস্তিনে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

9:16 - March 18, 2010
সংবাদ: 1899537
আন্তর্জাতিক বিভাগ : ফিলিস্তিনের জানীন শহরের শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত কোরআন প্রতিযোগিতার ফলাফল গতকাল ১৬ই মার্চ ঘোষিত হয়েছে। স্কুল ছাত্র মাঝে আয়োজিত বাৎসরিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে।
ফিলিস্তিনের অফিশিয়াল বার্তা সংস্থা (ppn) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : ফিলিস্তিনের জানীন শহরের শিক্ষাবোর্ড প্রধান জনাব সালাম তাহের এ সম্পর্কে জানান : হেফজ বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় আল ঈমান স্কুলের ছাত্র হাসান আল খালফ প্রথম স্থান অধিকার করেছে।
তিনি বলেন : বিভিন্ন স্কুল হতে মারজান আব্দুল মালেক, বাহা আলী সুলাইমান খালফ, তামের আব্দুল্লাহ আহমাদ জারাদাত, আয়াত জামাল আহমাদ যিভাদ, সাজেদাহ রাসেম হাসান ফারিহাত যথাক্রমে দ্বিতীয় হতে ষষ্ঠ স্থান অধিকার করেছে।
স্কুল ছাত্রদের ক্রিয়া-কলাপ বিভাগের প্রধান আহেদ আবুর রাব এ সম্পর্কে জানান : কোরআন প্রতিযোগিতা ছাত্রদের মাঝে ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী ও সুদৃঢ় করে এবং তাদেরকে কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করে এবং তাদেরকে অসৎ শিষ্টাচার ত্যাগ করার জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে। #554193
captcha