লোরেস্তান প্রদেশের ক্ষুদ্র কুটির শিল্প ও পর্যটন বিভাগের প্রধান মুহাম্মাদ রাহাম দেল, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদকের সাথে এক একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন : নববর্ষে সফরকারী সকল মুসাফিরদেরকে স্বাগত জানানোর জন্য এ প্রদেশ প্রস্তুত।
তিনি বলেন : নববর্ষে সফরকারী মুসাফিরদের মাঝে ৫ লক্ষাধিক ব্রুশার, পোস্টার, সিডি ইত্যাদি বিতরণ করা হবে।
জনাব রাহাম দেল আরো জানিয়েছেন : পথিমধ্যে ১৯টি নামাযখানা, পাবলিক টয়লেট নির্মাণসহ মুসাফিরদের সুবিধাদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৪ বিলিয়ন রিয়াল বাজেট বরাদ্দ দেয়া হয়েছে।
লোরেস্তানের ক্ষুদ্র কুটির শিল্প ও পর্যটন বিভাগের প্রধান জানিয়েছে : নববর্ষ উপলক্ষ্যে লোরেস্তান প্রদেশের বিভিন্ন স্থানে ৭টি হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। # 554346