কোম হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নতুন বছরকে স্বাগত জানাতে হযরত মাসুম (সা. আ.) এর মাজার পরিচালনা পরিষদ বিশেষ কর্মসূচী আজ শনিবার ২৯শে ইসফান্দ (২০শে মার্চ) হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী রাফীয়ী’র বক্তৃতার মাধ্যমে শুরু হবে।
বক্তৃতার পর রাত ৮টার সময় পবিত্র কোরআন তেলাওয়াত করবেন জাতীয় কারী জনাব মুহাম্মাদ রেজা মুহাম্মাদী। এরপর যিয়ারতে আলে ইয়াসিন পাঠ ও বিভিন্ন ইসলামী সঙ্গিত পরিবেশিত হবে।
হযরত মাসুমা (সা. আ.) এর মাজারের তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ মাসউদ খোমেনীর বক্তৃতাও এ কর্মসূচীর অন্যতম। এছাড়া নতুন বছরকে স্বাগত জানাতে বিশেষ দোয়া পাঠ, দোয়ায়ে ফারাজ পাঠের মাধ্য দিয়ে আজ রাতের কর্মসূচীর সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য যে, ৫ই ফারওয়ারদিন (২৫শে মার্চ) হযরত মাসুমা (সা. আ.) এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচী হাত নেয়া হয়েছে। এতে দেশের খ্যাতিমান একজন বক্তার বক্তৃতাসহ দোয়ায়ে কুমাইল তেলাওয়াত করবে জনাব সাইয়্যেদ মাহদী মীর দামাদ।
আগামী বছরের প্রথম জুমআর নামায হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হুসাইনী বু শাহরীর ইমামতিতে অনুষ্ঠিত হবে। #554729