IQNA

ইসলামী বিপ্লবের মহান নেতা ফার্সী সন ১৩৮৯কে অতিশয় উদ্যম ও কর্ম বর্ষ হিসেবে নামকরণ করেছেন

22:31 - March 21, 2010
সংবাদ: 1899746
রাজনৈতিক বিভাগ : ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী ইরানী নববর্ষ উপলক্ষ্যে ইরানী জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে সৌরবর্ষ ১৩৮৯ সালকে “অতিরিক্ত উদ্যম ও কর্ম বর্ষ” হিসেবে নামকরণ করেছেন।
ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর দপ্তরের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী, নওরোজ (নববর্ষ) উপলক্ষ্যে প্রদত্ত ভাষণে ইরানী জাতির উদ্দেশ্য শুভেচ্ছা জানানোর পর, সকলক্ষেত্রে কর্ম ও চেষ্টার প্রতি গুরুত্বারোপ করে নতুন বছরকে “অতিশয় উদ্যম ও কর্মের বর্ষ” হিসেবে নামকরণ করেছেন।
তিনি তার বক্তৃতার শেষাংশে বলেন : আমরা মহান আল্লাহর উপর আস্থা রেখে এবং তাঁরই সাহায্য নিয়ে অগ্রসর হব। আর আমাদের জানা উচিত যে, দেশের কর্মক্ষেত্র অনেক বিস্তৃত। শত্রুরা আমাদের সমাজে বিদ্যমান জ্ঞান ও ঈমানের। আমাদের উচিত নিজেদের মধ্যে জ্ঞান এবং ঈমানকে অতিশয় শক্তিশালী করা। ইনশাল্লাহ্ আমাদের চলার পথ সহজতর হবে এবং এ পথের সকল বাধা অপসারিত হবে এবং মহান আল্লাহর সাহায্য আমাদের দেশ, জাতি ও সরকারের সহায়ক হবে। # 554741
captcha