ইমাম মাহদী (আ.) ইসলামিক সায়েন্স ইন্সটিটিউটের নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছেন : এ ইন্সটিটিউট হযরত মুহাম্মাদ (স.) এর আনীত প্রকৃত ইসলাম ও ইসলামী সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে নিয়ে স্বীয় কর্মকান্ড শুরু করে।
এ ইন্সটিটিউট কোনরূপ সীমাবদ্ধতা না রেখে “প্রত্যেকটি মুসলমানের উপর জ্ঞানার্জন ফরজ করা হয়েছ” মহানবী (স.) এর এ বাণীকে নিজেদের শিরোনাম হিসেবে নিয়ে ইন্টারনেট ইউজারদের চিন্তার মানোন্নয়নের লক্ষ্যে নিজেদের কর্মকান্ড অব্যাহত রেখেছে। এ ইন্সটিটিউটের সদস্যরা অনার্স ও মাস্টার্সের ছাত্র এবং বর্তমানে তারা আকায়েদসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে।
ইমাম মাহদী ইসলামিক সায়েন্স ভার্চুয়াল ইন্সটিটিউট বিভিন্ন স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কোর্সের মাধ্যমে, যারা আনুষ্ঠানিকভাবে ইসলামী প্রশিক্ষণ কোর্সসমূহে অংশগ্রহণ করতে সক্ষম নন তাদের জন্য বিভিন্ন ইসলামী শিক্ষার ব্যবস্থা করেছে। অতএব, ইউজাররা প্রতিদিন ৪-৫ গড়ে সপ্তাহে তিন দিন উক্ত উন্মুক্ত অনলাইন ক্লাশসমূহে অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণে ইচ্ছুকরা info@maahadalmahdi.net ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য যে, এ সাইটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, সাইটি ভয়েস লাইব্রেরী, ফোরাম সমৃদ্ধ এবং ইজাররা অনলাইন ক্লাশসমূহে অংশগ্রহণের মাধ্যমে হাউযা ইলমিয়ার প্রখ্যাত শিক্ষকগণ হতে উপকৃত হতে পারবেন। # 554459