IQNA

শত্রুরা ইরানী জাতিকে ইসলামী সরকার হতে পৃথক করতে পারবে না

23:51 - March 23, 2010
সংবাদ: 1899816
রাজনৈতিক বিভাগ : মহান আল্লাহর অনুগ্রহ, ইরানী জাতির সচেতনতা, সাহসিকতা, বিচক্ষণতা, ঐক্য ও সংহতির কারণে, শত্রুরা কখনই এ জাতীকে ইসলামী সরকারের সমর্থন হতে বিরত রাখতে পারবে না এবং তারা কখনই এ জাতির উজ্জ্বল ভবিষ্যত গঠন ও উন্নতির পথরোধ করতে সক্ষম নয়।
ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী’র কার্যালয়ের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : বসন্তের প্রারম্ভে, বছরের প্রথম বিকেলে, হযরত ইমাম রেজা (আ.) এর জায়ের (যেয়ারতকারী) ও মাশহাদবাসীদের বিপুল সমাবেশে ভাষণ দান কালে, নির্বাচনের পরে সংঘটিত শত্রুদের অপচেষ্টার বিপরীতে ইরানী জাতির ঐক্য ও সংহতির ভূয়সী প্রশংসা করেন বলেন : এর পর হতে এ দেশ ও জাতির ভাগ্যে জুটবে বিজয় ও উন্নতি পক্ষান্তরে শত্রুরা পরাভূত হবে।
ইমাম রেজা (আ.) এর মাজারস্থ ইমাম খোমেনী ইয়ার্ডে অনুষ্ঠিত এ সমাবেশে ইসলামী বিপ্লবের মহান নেতা উপস্থিত জনতার উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পর বলেন : ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি মহান আল্লাহর প্রতি ঈমান এবং নবীগণ (আ.) এর শিক্ষার অনুসরণকে কেন্দ্র করে ঘূর্ণায়মান।
হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী সৌরবর্ষ ১৩৮৯কে অতিশয় উদ্যম ও কর্ম বর্ষ হিসেবে নামকরণের কথা উল্লেখ করে বলেন : প্রতি বছরের নতুন নাম করণ লোক দেখানোর উদ্দেশ্যে হয় না, অপর দিকে সকল সমস্যার সমাধানও দেয়া সম্ভব হয় না, বরং এ নামকরণটা হচ্ছে একটা লক্ষ্যের প্রতি ইঙ্গিত করা যে, এ বছর আমাদেরকে এসকল উদ্দেশ্যকে সামনে রেখে অগ্রসর হতে হবে।
তিনি গত বছরের পরিমিত ব্যয় নীতি সংস্কারের ব্যাপারে সকল কর্মকর্তাদের কার্যকরী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
তিনি তার বক্তৃতার একাংশে বলেন : দেশের জনগণকে “সংখ্যা লঘু ও সংখ্যা গরিষ্ঠ” এবং “বিজয়ী ও পরাজিত” দু’টি দলে বিভক্ত করার শত্রুদের অপচেষ্টা এবং জাতিকে একে অপরের বিরুদ্ধে উস্কে দেয়ার কথা উল্লেখ করে বলেন : ইসলামী বিপ্লবের শত্রুদের পাশপাশি বিচ্ছিন্নতাবাদীরা শত্রুদের অভ্যন্তরীন যুদ্ধ বাধানোর অপচেষ্টা সফল করতে সোচ্চার হয়েছিল। কিন্তু ইরানী জাতি সতর্কতার সাথে তাদের এ অপচেষ্টাকে বৃথা করে দিয়েছে।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন : নির্বাচনের দিন দেশের জনগণ ১৪ মিলিয়ন এবং ২৪ মিলিয়ন দু’টি দলে বিভক্ত হয়ে নিজেদের পছন্দ মত প্রার্থীকে ভোট প্রদান করেছিল। কিন্তু এ দু’টি দল কিছুদিনের মধ্যেই যখন দেশ ও জাতির উপর শত্রুদের কাল হাতের ছায়া অনুভব করে সাথে সাথে তারা পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে শত্রু ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে রুখে দাড়ায়। #554789
captcha