ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) দাতব্য ফাউণ্ডেশন ১৩৬৮ (১৯৮৯ইং) সাল হতে গরীব ও এতিমদের গৃহের ব্যবস্থা, চিকিৎসা, লেখাপড়া, কর্মসংস্থান এবং বিবাহের কার্যক্রম সম্পন্ন করতে কার্যকরী ভূমিকা রেখেছে। বর্তমানে ১৮টি শাখার মাধ্যমে তেহরানের পার্শ্ববর্তী এলাকা ও যাহেদানের ১৫৬টি অসহায় পরিবারকে সহায়তা দান করছে।
এ প্রতিবেদনের বরাত দিয়ে আরো জানা গেছে যে, ফাতেমা যাহরা (সা. আ.) দাতব্য ফাউণ্ডেশন দাতা গোষ্ঠীর তহবিল উপহার, মাসিক চাঁদা, অসহায়দের খাদ্য বাবদ প্রদত্ত অর্থ, ইফতারী, সম্পদের এক তৃতীয়াংশ প্রদান ইত্যাদি সূত্রের মাধ্যমে একত্রিত করা হয়।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে : ফাতেমা যাহরা (সা. আ.) দাতব্য ফাউণ্ডেশনের সংগৃহিত অর্থ অসহায়দের দৈনিন্দিন জীবনের চাহিদা পূরণ ছাড়াও তাদের গৃহের ব্যবস্থা, ছাত্রদের পড়াশুনা এবং সদ্য বিবাহিত কনেদের ঘর সাজানোর সরঞ্জামাদি ক্রয়ের জন্য ব্যয় করা হয়।
জনকল্যাণমূলক কর্মে অংশ গ্রহণকারী ব্যক্তিগণ মাসিক, ছয় মাসিক এবং বাৎসরিক চাঁদার মাধ্যমে, নগদ অর্থ প্রদান, সদকা, কাফ্ফারা, যাকাত, ফিতরা, মানতের অর্থ, অভাবীর খাদ্য বাবদ প্রদত্ত অর্থ, পবিত্র রমজান মাসের ইফতারী বাবদ প্রদত্ত অর্থ, নব বিবাহিত কনেদের সাংসারিক জিনিসপত্র ক্রয়, স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের দৈনন্দিন খরচ বাবদ প্রদত্ত অর্থ ইত্যাদী খাতে এ দাতব্য ফাউণ্ডেশনকে সহযোগিতা করতে পারেন।
উল্লেখ্য যে, আগ্রহীগণ +৯৮-০২১-২২৮২৩৩৭১ এবং +৯৮-০২১-২২৮২৩৩৭২ এ দু’টি নাম্বারে যোগযোগ করে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) দাতব্য ফাউণ্ডেশনের একাউন্ট নাম্বার গ্রহণ করে তাতে অর্থ প্রেরণ করতে পারেন। #554421