IQNA

গতবছর ইসলামী প্রচারণা সংস্থার কর্মসূচী সর্বনিম্ন খরচে বাস্তবায়িত হয়েছে

23:39 - March 24, 2010
সংবাদ: 1899860
সামাজিক বিভাগ : ইসলামী প্রচারণা সংস্থার সংসদীয় ও প্রাদেশিক প্রতিনিধি বলেছেন : ইসলামী প্রচারণা সংস্থার সকল কর্মসূচী পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে সর্বনিম্ন খরচে বাস্তবায়িত করেছে।
ইসলামী প্রচারণা সংস্থার সংসদীয় ও প্রাদেশিক প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ইসমাঈল ফাল্লাহ ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থ ইকনা প্রতিবেদকে পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে ইসলামী প্রচারণা সংস্থার কর্মসূচী সম্পর্কে বলেন : এ সংস্থা পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে সংস্থার অভ্যন্তরে এবং এর সাথে সম্পৃক্ত সকল সংস্থার মাঝে পরিমিত নীতি বাস্তবায়নের জন্য কার্যকরী উদ্যোগ নিয়েছে এবং গত বছর বিভিন্ন ক্ষেত্রে এ সংস্থা নিজেদের খরচে হ্রাস ঘটাতে সক্ষম হয়েছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ফাল্লাহ, পরিমিত নীতি সংস্কারের বছরে নতুন কর্মসংস্থানের সৃষ্টি এ সংস্থার কর্মসূচীর অন্তর্ভূক্ত উল্লেখ করে বলেন : এ বছর সংস্থার কর্মসূচী বাস্তবায়নের দায়-দায়িত্ব গণমুখী করার ক্ষেত্রে কার্যকরি পদক্ষেপ নেয়া হয়েছে। অর্থাৎ আমাদের কার্যক্রমের বেশ কিছু দায়িত্ব সাধারণ জনগণের হাতে ন্যাস্ত করা হয়েছে।
ইসলামী প্রচারণা সংস্থার সংসদীয় ও প্রাদেশিক প্রতিনিধি, পরিমিত নীতি সংস্কারের বছরে এ সংস্থার অপর কর্মসূচীর কথা উল্লেখ করে বলেন : পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে এ সংস্থার খরচসমূহে হ্রাস ঘটানোর লক্ষ্যে সকল ধরনে অফিশিয়াল চিঠি অটোমেশনের (স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থার) মাধ্যমে আদান প্রদান করা হয়েছে।
তিনি বলেন : পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে, সমাজের সকল শ্রেনীর লোকের মাঝে বিশেষ করে যুবকদের মাঝে পরিমিত ব্যয়ের নীতি প্রচারের নিমিত্তে সকল প্রদেশের বিভিন্ন মসজিদ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আলোচনা সভার আয়োজন এ সংস্থার কর্মসূচী অন্তর্ভূক্ত। #552745
captcha