IQNA

শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কোরআনিক সাইনবোর্ড স্থাপন

23:44 - March 24, 2010
সংবাদ: 1899861
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : নতুন বছরের শুরুতে শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কোরআনের আয়াত হতে বিষয় ভিত্তিক বিভিন্ন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ের কোরআন বিষয়ক পরিষদের প্রধান জনাব এহসান আবেদ, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককে দেয়া এক একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন : এ আয়াতগুলো সামাজিক, নৈতিক এবং শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের অন্তর্ভূক্ত।
তিনি আরো জানান : ৫০টি নির্বাচিত আয়াত সমৃদ্ধ এ সাইনবোর্ডগুলো শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে এবং প্রতি সপ্তাহে এগুলো স্থানান্তরীত করা হবে।
শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ের কোরআন বিষয়ক পরিষদের প্রধান আরো জানান : এ পরিষদ সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি “কুরসিহায়ে তেলাওয়াত” শীর্ষক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা প্রতি সভাতেই আয়োজিত হয় এবং সভার শেষে শেষে বিজয়ী প্রতিযোগীদের ৮জনকে পুরস্কৃত করা হয়। #553829
captcha