ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইংরেজী ভাষায় ডিজাইনকৃত এ ইসলামী সাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত শীয়া মু’মিনদের পক্ষ হতে পরিচালিত হয়। এতে বিষয় ভিত্তিক গ্রন্থ, দৈনন্দিন খবর, সম্মেলন, সদ্য প্রকাশিত গ্রন্থাবলী ও পত্রিকা সংক্রান্ত তথ্যাদি এবং বিভিন্ন বিষয় ভিত্তিক প্রবন্ধ ইউজারদের জন্য উপস্থাপন করা হয়ে থাকে।
সাইটির ‘আমাদের সম্পর্কে’ বিভাগে উল্লিখিত হয়েছে : প্রতিটি শাস্ত্রের তথ্যাদি সংগ্রহের জন্য বিশেষজ্ঞ এবং আগ্রহীরা সে শাস্ত্রেরই শরণাপন্ন হন। আর ইসলাম ধর্মও এ নীতি বহির্ভূত নয়। সর্বশক্তিমান মহান আল্লাহ্ মানুষদেরকে সঠিক পথে নির্দেশনা দিতে যারা দ্বীনের উপর অটল ও দৃঢ় তাদেরেক নির্বাচন করেছেন...।
সাইটটির প্রবন্ধ বিভাগে ১৭ই রবিউল আওয়াল উপলক্ষ্যে বিশেষ প্রবন্ধসহ অন্যান্য প্রবন্ধ রয়েছে। গ্রন্থ বিভাগে মুহাম্মাদ বিন হাসান আস সাফফার রচিত ‘বাসায়েরুদ দারাজাত’ গ্রন্থটি উপস্থাপন করা হয়েছে।
যেয়ারত ও দোয়া বিভাগে, দোয়ায়ে কুমাইল মূল পাতায় উপস্থাপন করা হয়েছে। আর সংবাদের পাতায় প্রতিদিনের উপলক্ষ্য ছাড়াও স্থানীয় শীয়াদের বিভিন্ন খবরাখবর তুলে ধরা হয়। # 554436