IQNA

পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে জাতীয় শিক্ষাবোর্ডের কর্মতৎপরতা প্রশংসনীয়

23:59 - March 25, 2010
সংবাদ: 1899889
সামাজিক বিভাগ : শিক্ষাবোর্ড পরিমিত নীতি বাস্তবায়ন করতে বাধ্য বিষয়টি উল্লেখ করে পরিমিত নীতি সংস্কারের বছরে এ বিষয়ে শিক্ষা বোর্ডের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী।
ইরানের শিক্ষামন্ত্রী হামিদ রেজা হাজ্বী বাবায়ী, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককে দেয়া একান্ত সাক্ষাতকারে বলেছেন : শিক্ষাবোর্ডের সকল কর্মই পরিমিত নীতি সংস্কারকে ঘিরেই সম্পাদিত হয় এবং এ আমরা পরিমিত নীতি বাস্তবায়ন করতে বাধ্য।
হাজ্বী বাবায়ী বলেন : পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে এ বিষয়টিকে বাস্তবায়নের জন্য যেখানে যেখানে সাংবিধানিক বা পরিচালনা নীতিতে পরিবর্তন আনা জরুরী ছিল সেখানে পরিবর্তন এনে অপচয় রোধ করা হয়েছে।
তিনি পরিমিত ব্যয় নীতি সংস্কারের বছরে শিক্ষাবোর্ডের কর্মকাণ্ড সম্পর্কে ইকনা প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন : পরিমিত ব্যয় নীতি বাস্তবায়নে শিক্ষাবোর্ডের পদক্ষেপসমূহ সন্তোষজনক। #553864
captcha