ক্রোয়েশিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর জনাব রেজা জামশিদী, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককে দেয়া এক একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন : মহান রাহবারের সাথে সাক্ষাত, কাউন্সেলরদের অষ্টম সম্মেলনের অন্যতম কর্মসূচী। মহান রাহবার বিদেশে অবস্থানরত সাংস্কৃতিক প্রতিনিধিদের দায়িত্ব এবং কর্তব্যকে স্পষ্টভাবে বর্ণনা করে আমার এবং আমার সহকর্মীদের দায়িত্ব পালনের প্রতি অতিশয় উৎসাহ যুগিয়েছেন। তিনি ইসলাম প্রচার এবং বর্তমান মুসলিম বিশ্বের চাহিদাদি সম্পর্কে অবগত হওয়াকে সাংস্কৃতিক প্রতিনিধিদের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।
জনাব জামশিদী ক্রোয়েশিয়াতে ইরানী কারচারাল হাউসের ভবিষ্যত কর্মসূচী সম্পর্কে বলেন : নতুন বছরে (১৩৮৯) কোরআন মেলার আয়োজন এবং একটি ইসলামী যুব সংস্থাকে “আফতাবে শারকী” শীর্ষক পত্রিকা –যাতে ইমাম খোমেনী (রহ.) জীবন বৃত্তান্ত পর্যালোচনা করা হয়েছে- প্রকাশে সহযোগিতা করা হবে। তিনি ক্রোয়েশিয়ান মুসলমানদের তৎপরতা সম্পর্কে বলেন : ক্রোয়েশিয়াতে একটি ইসলামী কেন্দ্র রয়েছে। প্রতি বছরই এ সংস্থার পক্ষ থেকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বছর ইরানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী জনাব আবুল কাসেম বিশেষ অতিথি ও বিচারক হিসেবে এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।
তিনি সর্বশেষে ক্রোয়েশিয়ার মুসলমান এবং ইসলামী প্রজানতন্ত্র ইরানের সুস্পর্কের প্রতি ইশার করে বলেন : যাগরোব শহরের মসজিদটি যে হাতে বোনা কার্পেট বিছানো হয়েছে সেগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে এ মসজিদকে উপহার স্বরূপ দান করা হয়েছে। #554880