IQNA

ইরানের যাহেদান প্রদেশের কোরআন শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরন

22:23 - March 26, 2010
সংবাদ: 1899926
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : গত বছর (১৩৮৮ সনে) এক হাজার দুই শতেরও বেশী কোরআন শরিফ যাহেদানের ফাজর আফারিন কোরআন ইন্সটিটিউটের পক্ষ থেকে বিতরন করা হয়েছে।
যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের প্রধান জনাব সাইয়্যেদ মাহদী পুর মুসাভী, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার আঞ্চলিক প্রতিবেদককে দেয়া এক একান্ত সাক্ষাতকারে এ তথ্য দিয়ে জানিয়েছেন : কোরআনের সংস্কৃতি সমাজে প্রচার এবং যুবক ও নবযুবকদেরকে কোরআন শরিফ ও আল্লাহর বাণীর প্রতি আকৃষ্ট করার নিমিত্তে, যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের পক্ষ থেকে গত বছর ১২০০ বেশী কোরআন শরিফ বিতরন করা হয়েছে।
যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের প্রধান আরো জানিয়েছন : ১২০০ বেশী কোরআন শরিফ, কোরআন শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থা ও কার্যালয়ের মাঝে বিতরন করা হয়েছে।
তিনি এ ইনস্টিটিউটের অপর কর্মসূচীর বর্ণনা দিতে গিয়ে বলেন : এ ইন্সটিটিউটের অপর কর্মসূচী হচ্ছে : উপহার স্বরূপ কোরআনিক সিডি প্রদান, বিভিন্ন ইসলামী উপলক্ষ্যসমূহে কোরআন সংক্রান্ত গ্রন্থাবলী প্রদান এবং কোরআন শিক্ষায় আগ্রহীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি। #554595
captcha