IQNA

মারকাজী প্রদেশের বিভিন্ন স্কুলের নামায খানায় কার্পেট বিছানো হয়েছে

22:30 - March 26, 2010
সংবাদ: 1899930
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ইরানের মারকাজী প্রদেশের বিভিন্ন স্কুলের নামায খানায় কার্পেট বিছানো হয়েছে।
মারকাজী প্রদেশের শিক্ষাবোর্ডের অধীনস্ত নামায কায়েম পরিষদের প্রধান জনাব সাইয়্যেদ মুজতাবা তাবাতাবাঈ, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার মারকাজী প্রদেশের প্রতিবেদককে দেয়া সাক্ষাতকারে এ তথ্য দিয়ে জানিয়েছেন : স্কুলের নামায খানাসমূহে কার্পেট বিছানোর প্রকল্প ২০০৯ সালের নভেম্বর মাস হতে শুরু হয়েছে।
জনাব তাবাতাবাঈ জানান : মূলতঃ ছাত্রদের জামাতের নামায আদায় করার প্রতি আগ্রহ সৃষ্টির নিমিত্তেই এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি আরো জানান : এ প্রকল্প মারকাজী প্রদেশের ১৪০টি স্কুলে বাস্তবায়িত হয়েছে। #554312
captcha