আয়াতুল্লাহ আলাভী গোরগানীর কার্যালয়ের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার কোম প্রতিবেদক জানিয়েছে : বিবৃতিতে এ মহান মারজা বলেছেন : স্বৈরাচারী যুক্তরাষ্ট্রের ও জায়নবাদী ইসরাঈলের নেতৃত্বে সাম্রাজ্যবাদীরা ফিলিস্তিন এবং ইসলামী নির্দশনসমূহ বিশেষ করে বাইতুল মোকাদ্দাসকে নিশ্চিহ্ন করে দেয়ার বিশেষ করে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর তাদের পরিকল্পনা বাস্তবায়নে তারা যে কোন পদক্ষেপ নিতে পিছুপা হবে না।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে : সম্প্রতি জায়নবাদীরা মসজিদুল আকসার পশ্চিম দেয়ালের সন্নিকটে ইহুদী উপাসনালয় নির্মাণ করে, মুসলমানদের প্রথম কেবলা এবং ইসলামী নির্দশনসমূহ নিশ্চিহ্ন করে সেস্থানকে একটি ইহুদী শহরে রূপান্তরীত করার হীন উদ্দেশ্য নিয়েই তারা জঘন্য পদক্ষেপ নিয়েছে।
এ বিবৃতির অপর অংশে বলা হয়েছে : আমি এ ন্যাক্কারজনক পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্বের সকল মুসলমান ও ইসলামী সরকারগুলো সাম্রাজ্যবাদীদের এ সকল ন্যাক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাড়ানো উচিত এবং ফিলিস্তিনীদের তৃতীয় গণ-অভ্যূর্থনের জন্য সচেষ্ট হওয়া উচিত। #555112