ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তাঁর জানাযাতে থাই মুসলমানদের একটি বৃহৎ অংশ, শাহজাদা মাহা চাকরী, প্রধানমন্ত্রী আবিস্ত ভিজাজিও, বর্তমান ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্য এবং ইসলামী দেশসমূহ ও ভ্যাটিক্যান দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে : অন্যান্য শহরে বসবাসরত মুসলমানরা একই সময় বিভিন্ন শহরে গায়েবানা জানাজার নামায আদায় করেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত, দূতাবাসের কয়েকজন কর্মকর্তাদের সাথে মরহুমের জানাজায় শরিক হন।
শেইখুল ইসলাম মাজিদ ২৪শে মার্চ, ৯৪ বছর বয়সে বাদ্ধক্যজনিত কারণে ব্যাংকক হাসপাতলে ইন্তেকাল করেন।
তিনি জ্ঞান অর্জন ও শিক্ষা দান ছাড়াও দুইবার ডেমোক্রাট দলের পক্ষ থেকে সংসদ সদস্য ছিলেন। তাকে ব্যাংককের আল হাসানী মসজিদের নিকটে দাফন করা হয়েছে। #555115