IQNA

দেলগানের বাইতুল আহযান কোরআন ইন্সটিটিউটে ৬০০ শিক্ষার্থী কোরআন শিখছে

22:51 - March 27, 2010
সংবাদ: 1900134
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের দেলগান জেলাস্থ বাইতুল আহযান কোরআন ইন্সটিটিউটে ৬০০ শিক্ষার্থী বিভিন্ন বিভাগে কোরআন শিক্ষা গ্রহণ করছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ৬০০ শিক্ষার্থী, কোরআন পড়া, কেরাত, তাজবীদ এবং হিফজ বিভাগে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের দেলগান জেলাস্থ বাইতুল আহযান কোরআন ইন্সটিটিউটে কোরআনিক শিক্ষা লাভ করছে।
দেলগান জেলার বাইতুল আহযান কোরআন ইন্সটিটিউটের প্রধান এ তথ্য দিয়ে জানিয়েছেন : এ ইন্সটিটিউটের উদ্যোগে নিরক্ষর মহিলাদের জন্য সূরা বাকার ও সূরা আলে ইমরানের উপর বিশেষ হিফজ (মুখস্থ) কোর্সের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন : অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে কেউ কেউ গুম্বাদে আলাভী, চাহ কিচী হুসাইন আবাদ, চাহে কামাল গ্রামের অধিবাসী। এ কোর্সে অংশগ্রহণকারী ৩০ জন মহিলা মহান আল্লাহর পবিত্র কালাম শিক্ষার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের অধিবাসী তারা বর্তমানে এ ইন্সটিটিউটের হোস্টেলে অবস্থান করছেন। তারা কোরআন পড়া ও তাজবীদের কোর্স শেষ করে পরিপূর্ণ কোরআন মুখস্থ করার কোর্সে অংশগ্রহণ করছে।
উল্লেখ্য যে, এ প্রশিক্ষণ কোর্সটি সর্বমোট ৯ জন উস্তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। #555119
captcha