IQNA

আয়াতুল্লাহ নূরী হামাদানী মসজিদুল আকসার সন্নিকটে ইহুদী উপাসনালয় নির্মাণের নিন্দা জানিয়েছেন

23:18 - March 28, 2010
সংবাদ: 1900379
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আয়াতুল্লাহ আল উজমা নূরী হামেদানী এক বিবৃতি মসজিদুল আকসার সন্নিকটে ইহুদী উপাসনালয় নির্মাণের নিন্দা জানিয়ে ইসলামী সম্মেলন সংস্থা বা ও. আই. সিকে জায়নবাদীদের এহেন ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
কোম হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ মহান মারজায়ে তাকলিদের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে : বিশ্বের মুসলমানরা জানে যে, সম্রাজ্যবাদীরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ অঞ্চলে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টির নিমিত্তেই অবৈধ রাষ্ট্র জায়নবাদী ইসরাইলকে প্রতিষ্ঠিত করেছে। তারা এ কাজের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের মাঝে জন্ম নেয়া ক্রোধ, ক্ষোভ, শত্রুতা ও হিংসার আগুনকে ইসরাইলের মাধ্যমে মুসলমানদের উপর আরোপ করছে।
বিবৃতির অপর অংশ তিনি বলেন : সম্প্রতি জায়নবাদীরা মসজিদুল আকসার ইসলামী নিদর্শনসমূহকে মুছে ফেলার উদ্দেশ্যে মসজিদুল আকসার সন্নিকটে একটি ইহুদী উপাসনালয় নির্মাণের মত ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা জায়নবাদীদের এ ষড়যন্ত্রের নিন্দা জানাই। এর সাথে সাথে বিষয়টির প্রতি কড়া নজর রেখে, ঐক্য ও সংহতি রক্ষা করে জায়নবাদীদের নিত্যনতুন ষড়যন্ত্রের পথরোধ করার প্রতি ইসলামী সম্মেলন সংস্থাকে আহ্বান জানাচ্ছি। #555320
captcha