মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মিসরের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব মাহমুদ হামদী যাকযুক উপরোক্ত বিষয় সম্পর্কে বলেছেন: আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে ভর্তির নাম নিবন্ধন আগামী ১লা এপ্রিল ২০১০ থেকে শুরু হচ্ছে।
তিনি বলেন : বর্তমানে আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ২১টি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র স্বীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি এ সকল ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রসমূহে ভর্তির শর্তের কথা উল্লেখ করতে গিয়ে বলেন: ছাত্রদের বয়স অনুর্ধ পঞ্চাশ হতে হবে, কমপক্ষে ৫ পারা কোরআনের হাফেজ হতে হবে এবং হযরত মহানবী (স.) এর সীরাত ও ইবাদত সংক্রান্ত মাসয়ালা মাসায়েল সম্পর্কে পরিচিত হতে হবে।
মিসরের ধর্মমন্ত্রী সর্বশেষে বলেন : আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের অধীনস্থ মিসরের সকল ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রের ভর্তি পরীক্ষা আগামী ৯ই জুন ২০১০-এ অনুষ্ঠিত হবে। এ সকল কেন্দ্রের ধর্মীয় ক্লাসসমূহ আল আযহার বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকগণের উপস্থিতিতে আয়োজিত হবে। #555551