IQNA

ভারসেস্টারে আয়োজিত কোরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু

22:47 - March 29, 2010
সংবাদ: 1900658
আন্তর্জাতিক বিভাগ : যুক্তরাষ্ট্রের মাসাচুসেটস প্রদেশের ভারসেস্টার শহরের ইসলামিক সেন্টারের বাৎসরিক হেফজে কোরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন কর্মসূচী শরু হয়েছে।
Examiner বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা বিভিন্ন বয়সের মুসলিম ছাত্রদেরকে কোরআন তেলাওয়াত ও এ পবিত্র গ্রন্থের আয়াত মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করার নিমিত্তে আয়োজন করা হয়েছে।
গত সপ্তাহ হতে এ প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু হয়েছে এবং আগামী ৩১ মার্চ অবধি অব্যাহত থাকবে। প্রতিযোগীরা আগামী ৭ই জুন শুক্রবার ভারসেস্টার ইসলামিক কেন্দ্রে মাগরিব এবং ঈশার নামাযান্তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এ প্রতিযোগিতা চারটি হেফজ বিভাগে -যথাক্রমে: সূরা আম্বিয়া, সূরা নাজম, ৩০তম পারা, ৩০তম পারা অর্ধেক- প্রতিযোগীতায় অংশ নিবে। প্রত্যেকটি বিভাগেই তাজবীদের আইনের প্রতি প্রতিযোগীদের লক্ষ্য রাখা আবশ্যক।
এ অঞ্চলের বেশ কয়েকজন পেশ ইমাম ও কোরআন বিষয়ক শিক্ষক এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।# 555563
captcha