IQNA

যুক্তরাষ্ট্রের ৬৩ শতাংশ লোক ইসলাম সম্পর্কে বেখবর

23:59 - March 30, 2010
সংবাদ: 1900957
আন্তর্জাতিক বিভাগ : যুক্তরাষ্ট্রের এক জনপ্রিয় সংস্থা মার্কিনীদের অন্যান্য ধর্ম সম্পর্কে পরিচিতি সংক্রান্ত এক জরিপের ফলাফলে ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের ৬৩ শতাংশ লোকই ইসলাম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না।
দৈনিক আল-শারক আল-আওসাতের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ জরিপের ফলাফলের উপর লিখিত প্রতিবেদনে বলা হয়েছে, এ জরিপে মার্কিনীদের স্বীকারোক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৬৩ শতাংশের বেশী নাগরিক মুসলিম ও ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিত নয় এবং তারা এ ধর্ম সম্পর্ক খুবই সীমিত জ্ঞানের অধিকারী।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে: যুক্তরাষ্ট্রের প্রচার মাধ্যমগুলো, মুসলিম নারীদেরকে অসহায় ও নিপীড়িত হিসেবে পরিচিত করিয়েছে। আর এ কারণেই মার্কিনীদের মাঝে এ ভূল ধারণার জন্ম নিয়েছে যে, ইসলাম ধর্মে নারী ও পুরুষকে সমান অধিকার দেয়া হয় না। আর এ ভূল বিষয়টি মার্কিনীদের উপর ইসলাম সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে।
আল আযহার বিশ্ববিদ্যালয়ের আইনজীবি এ সম্পর্কে বলেছেন : মার্কিন ও ইউরোপীয়দের মনে ইসলাম সম্পর্কে ভূল ধারনা, মুসলমানদের ইসলাম প্রচারের দূর্বলতা এবং প্রচারের ক্ষেত্রে অলসতা ও প্রকৃত সত্য বর্ণনা না করার কারণে জন্ম নিয়েছে।
তিনি আরো বলেন : ইসলামী সংস্থাগুলোকে ইসলামের প্রচারের ক্ষেত্রে এমন কৌশল অবলম্বন করতে হবে যা অমুসলিমদের চিন্তা চেতনার সাথে খাপ খায়। আমাদের উচিত সন্ধি, মানবতা ও সহমর্মিতা প্রতি আহ্বানকারী ইসলামকে বিশ্বের সামনে তুলে ধরা। # 555844
captcha