সৌদি দৈনিক আল ওয়াতান –এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রকল্প বাস্তবায়নকারী পরিষদ গত বছর এ কেন্দ্র নির্মাণে সুইডিশ কর্মকর্তাদের অনুমোদন নেয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমানেও তারা এ ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং অনুমোদনের সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সুইডিশ কর্মকর্তাদের আনুষ্ঠানিক অনুমোদনের পর অতি শিঘ্রই এ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে। আর এ প্রকল্পটি সুইডেন সরকার ও সৌদি দূতাবাসের যৌথসহযোগিতায় সৌদি রাষ্ট্রদূত আব্দুর রাহমান বিন মুহাম্মাদ জাদী’র তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।
এ প্রকল্প বাস্তবায়নকারী পরিষদের প্রধান এ সম্পর্কে জানিয়েছেন : এ ইসলামী কেন্দ্রটি ৪ হাজার ৫০০ স্কয়ার মিটার একটি জমিতে নির্মিত হচ্ছে। আর সুইডেনের সবচেয়ে বেশী মুসলমান বসবাসকারী অঞ্চলে এ কেন্দ্রটি নির্মাণ করা হবে বলে তিনি জানান।
এ কেন্দ্রটিতে ২৫০০ পুরুষ মুসুল্লী এবং ১০০০ মহিলা মুসুল্লীর নামায পড়ার স্থান এবং একটি সম্মেলন কক্ষ ও গ্রন্থাগার নির্মাণ করা হবে। # 555891