জিম্বাবুয়েতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককে দেয়া সাক্ষাতকারে, সেদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রভাব সম্পর্কে জানান: প্রতিটি দেশের ভৌগলিক অবস্থানের কারণে সাংস্কৃতিক প্রতিনিধিদের দায়িত্ব ভিন্ন।
তিনি বলেন: আমাদের কর্মপদ্ধতি ভিন্ন হওয়া সত্ত্বেও আমাদের সকলের তৎপরতা এক উদ্দেশ্য কেন্দ্রীক। এ অর্থে যে, আমাদের সকল কর্মকান্ড সমাজের প্রতিভাবান এবং সমাজের সাধারণ শ্রেনীর লোকের জন্য।
তিনি আরো জানান: এ মহাদেশে আমাদের সকল সাংস্কৃতিক কর্মকান্ড কোরআন এবং ইসলাম কেন্দ্রীক। আফ্রিকার প্রচার মাধ্যম বিশেষ করে বেতার এ মহাদেশের আপামর জনগণের উপর সবচেয়ে বেশী প্রভাব রাখে। কেননা আফ্রিকার অনেক অঞ্চলে এখনো ইলেক্ট্রিসিটি পৌছায় নি, এ কারণে এসব অঞ্চলে টেলিভিশন ও ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয়।
তিনি বলেন: ইরানের সাথে জিম্বাবুয়ে সরকারের যে সুসম্পর্ক রয়েছে, তার বদৌলতে আমরা এ দেশের জাতীয় বেতার কেন্দ্রের মাধ্যমে সপ্তাহে দুই দিন অনুষ্ঠান সম্প্রচার করার সুযোগ পাই। এ কর্মসূচীতে ইসলামী বিপ্লবের মহান বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ৫টি ১ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করেছি। যাতে ইসলামী বিপ্লবের ইতিহাস, ইসলামে নারীর অধিকার, বিপ্লবের পর নারীদের শিক্ষা, ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক প্রভাবসহ অন্যান্য বিষয়াবলী পর্যালোচিত হয়েছে। আর প্রচারিত এ অনুষ্ঠান সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাউন্সেলর জানান: জিম্বাবুয়ের অধিকাংশ জনগণই হচ্ছে খ্রীষ্টান এবং মুসলমানদের সংখ্যা সেদেশের মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ। আমরা প্রচার মাধ্যমগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ে টেলিভিশনকে প্রাধান্য দিয়ে থাকি। রেডিওর ন্যায় টেলিভিশন হতেওবিভিন্ন উপলক্ষ্যসমূহে আমরা অনুষ্ঠান সম্প্রচার করে থাকি। আফ্রিকার লোকজন পড়াশুনার প্রতি খুবই আগ্রহী। তারা একটি পত্রিকা কেনার জন্য কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেটে আসেন। আর এ কারণেই আমরা ইসলাম প্রচারের ক্ষেত্রে এ প্রচার মাধ্যমের ব্যবহার করে থাকি।
তিনি বলেন: এছাড়া এ দেশের শিক্ষা অধিদপ্তরের সাথে ইরানের সুসম্পর্কের ভিত্তিতে, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিভিন্ন বিভাগের প্রধানগণ ইসলামী বিপ্লব সম্পর্কে একাধিক প্রবন্ধ লিখেছেন। আর আমরা এ ক্ষেত্রে আমাদের কর্মসূচী শুধুমাত্র সাধারণ জনগণের মাঝে সীমাবদ্ধ রাখি না বরং তা দেশের প্রতিভাবান, শিক্ষিত মহল ও গন্যমান্য ব্যক্তিত্বদের জন্যও বিশেষ কর্মসূচীর আয়োজন করি। #556146