মিসরীয় দৈনিক আল-ইয়াওম আস-সাবে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ইতিমধ্যে মিসরের আঞ্জুমানে দারুল আবরারের প্রধান জনাব ইসমাঈল তানতাভী এ সম্পর্কে জানিয়েছেন: মিসরের বিভিন্ন প্রদেশের পঙ্গু ও বিকলাঙ্গ শিশু ও নব যুবকদেরকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন: প্রতিযোগিতায় নাম নিবন্ধের সর্বশেষ তারিখ ২২শে এপ্রিল ধার্য করা হয়েছে। আর শুধুমাত্র পঙ্গু ও বিকলাঙ্গ প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে তাদেরকে অবশ্যই পবিত্র কোরআনের ছোট সূরাসমূহ মুখস্থ থাকতে হবে এবং তাদেরকে অবশ্যই কোন না কোন পঙ্গু স্কুলে অধ্যনরত থাকতে হবে।
মহান আল্লাহর নৈকট্য অর্জন এবং পবিত্র কোরআনের প্রতি অধিক আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জনাব তানতাভী জানিয়েছেন। #556215