লোরেস্তান প্রদেশের ইসলামী প্রচারণা সংস্থার জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কো্রআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: বুরুজারদ শহরের ইয়াসে কাবুদ কোরআন ইন্সটিটিউটের প্রধান সাইয়্যেদা যাহরা হুসাইনী বলেছেন: এ বিশেষ প্রশিক্ষণ ক্লাস দশটি শিশুর অংশগ্রহণের মধ্য দিয়ে সপ্তাহের প্রতি রবিবার এ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরো বলেন: ১১ই মার্চ শুরু হওয়া এ ক্লাসের আমপারা ও কোরআনিক বিভিন্ন গল্পের এ ক্লাস নিচ্ছেন জনাবা নার্গিস খানী।
হুসাইনী আরো জানান: উল্লিখিত কর্মসূচী ছাড়াও গতবছরের শেষ সপ্তাহে ১০ জন কিশোরের অংশগ্রহণের মাধ্যমে আরো একটি কোরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
হুসাইনী মহিলাদের বিশেষ কোরআন প্রশিক্ষণ ক্লাস ১৫ ও ২০ জনের দু’টি বিভাগে দু'টি ক্লাস আয়োজনের তথ্য দিয়ে জানান: এ সকল ক্লাস চলতি বছরও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সারাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে ৫ম বাৎসরিক কোরআন প্রতিযোগিতা ১৮ থেকে ২০ মে অবধি তাবরিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।# 556454