IQNA

বৃটেনের এসেক্স শহরে আয়োজিত কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

7:09 - April 04, 2010
সংবাদ: 1901861
আন্তর্জাতিক বিভাগ: বৃটেনের এসেক্স শহরে ‘আন নূর’ শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কোরআন প্রতিযোগিতার ফলাফল, গত ১লা মার্চ বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে।
‘আন নূর’ ইসলামী শিক্ষা কেন্দ্রের নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মাগরীবের নামাযের পূর্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে, কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
সপ্তাহ ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় এসেক্স শহরের ৭৫ জন মুসলিম প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।
‘আন নূর’ ইসলামী শিক্ষা কেন্দ্র, প্রতি বছরই মুলমানদের জন্য কোরআন বিষয়ক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে থাকে। যুবক এবং নব যুবকদের জন্য বিশেষ হেফজে কোরআন এবং কোরআন শিক্ষা কোর্স তম্মধ্যে অন্যতম। #556658
captcha