আফগানিস্তান হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সাইয়্যেদ মাখদুম রাহিন, সেদেশের রাষ্ট্রপতির সাংস্কৃতিক উপদেষ্টা যেলমি হায়ওয়াদ মোলের সাথে কাবুলের ঐতিহাসিক ‘সারদার জাহান খান’ মসজিদটি পরিদর্শন করেন।
মসজিদ পরিদর্শনকালে তিনি মসজিদের মূল কাঠামো রক্ষা করে সংস্কারের নির্দেশ দেন।
‘সারদার জাহান খান’ ছিলেন আবদালী শাসনামলের একজন সেনাপ্রধান। তিনি আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তার জীবদ্দশায় আফগানিস্তানে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আফগানিস্তানের অভ্যন্তরীন যুদ্ধে তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে।
উল্লিখিত মসজিদটি বর্তমানে কাবুলের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এ মসজিদ পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন: আমরা আফগানিস্তানের ঐতিহাসিক মসজিদ ও অন্যান্য প্রাচীন নিদর্শনসমূহের প্রতি দৃষ্টি দিতে চাই যাতে আমাদের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক সভ্যতা সংরক্ষিত থাকে। # 557497