সংযুক্ত আরব আমিরাতের দৈনিক ‘আল এত্তেহাদ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মাসিক মানারুল ইসলামের এবার সংখ্যায় বর্তমান বিশ্বের বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লেখা প্রবন্ধসমূহ পাঠকদের জন্য উপস্থাপন করেছে।
মানারুল ইসলামের নতুন সংখ্যায় কোরআন শরিফের সম্প্রতিকালের নতুন কারায়াত, ইসলামে মধ্যপন্থা অবলম্বন, আরবি ভাষা ও সাহিত্য এবং আরব আমিরাতের সমাজ গঠনে নারীর ভূমিকা শীর্ষক প্রবন্ধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ লেখা নিয়ে প্রকাশিত হয়েছে।
আমিরাতের অফিশিয়াল ফতোয়া দানকারী পরিষদের পক্ষ থেকে প্রদত্ত নতুন ফতোয়াসমূহ, আবু ধাবীর রেডিও কোরআনের উপর একটি সচিত্র প্রতিবেদন এবং সংযুক্ত আরব আমিরাতের বেশকিছু প্রাচীন ও সাংস্কৃতিক নির্দশনের উপর একটি প্রতিবেদনও এ সংখ্যায় স্থান পেয়েছে। উল্লেখ্য যে, মানারুল ইসলাম মাসিক পত্রিকাটি আরব বিশ্বের অন্যতম জনপ্রিয় পত্রিকা যা সংযুক্ত আরব আমিরাতের আওকাফ ও যাকাত বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হয়। #557266