Qatifnews.com এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আন্তর্জাতিক এ কোরআন মাহফিল রবিবার ৩রা এপ্রিল সৌদি আরবের কাতিফ প্রদেশের সিহাত শহরের আনওয়ারুল কোরআন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এ তেলাওয়াত সভায় কোরআনের ক্বারীগণ ছাড়াও সৌদি আরব ও পারস্য উপসাগরীয় দেশসমূহের বেশ কয়েকজন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এ কোরআন মাহফিলের পাশাপাশি একটি গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে। যাতে কাতিফ প্রদেশের কোরআন বিষয়ক গবেষকদের বিভিন্ন লেখনী দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে।
মাহফিলে ক্বারীগণ, হামদ সালেহ আস সাউদী, কাসেম আহমাদ আল কাতারী, হুসাইন হাসান আল বিহার, ইউসুফ আব্দুল মাতলুব আল হাজুজ, সাইয়্যেদ আদনান আল হাজ্জী, মুহাম্মাদ ফাওযী, হাশেম আশ শিমালী এবং ইউসুফ আব্দুল আযীম আল মুমতানেন প্রমূখ উপস্থিত ছিলেন। #557701