IQNA

শারজায় ছাত্রদের দ্বিতীয় কোরআন প্রতিযোগিতা

9:08 - April 07, 2010
সংবাদ: 1903556
আন্তর্জাতিক বিভাগ: ছাত্রদের দ্বিতীয় কোরআন প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমিরাত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ছাত্রদের দ্বিতীয় কোরআন প্রতিযোগিতা আগামী সপ্তাহে দুই রাউণ্ডে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রাথমিক রাউণ্ড ১৩ ও ১৪ই এপ্রিল এবং ফাইনাল রাউণ্ড ১৮ থেকে ২২শে এপ্রিল অবধি অনুষ্ঠিত হবে।
প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ১০ হাজার দিরহাম, দ্বিতীয় স্থান অধিকারী ৭ হাজার দিরহাম এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে ৩ হাজার দিরহাম নগদ অর্থ পুরস্কার দেয়া হবে।
তদুপুরী ৪র্থ হতে দশম স্থান অধিকারী প্রত্যেককে ১ হাজার দিরহাম নগদ অর্থ পুরস্কার দেয়া হবে।
উল্লেখ্য এ প্রতিযোগিতা ছাত্র ও ছাত্রীদের আলাদা বিভাগে অনুষ্ঠিত হবে। #558456
captcha