IQNA

ওয়াহাবীরা নাহজুল বালাগাতে সন্দেহ সৃষ্টির পায়তারা করছে

9:11 - April 07, 2010
সংবাদ: 1903557
সামাজিক ও রাজনৈতিক বিভাগ: নাহজুল বালাগাতে আমিরুল মু’মিনীন (আ.) এর বক্তৃতা সম্পর্কে মানুষের মনে সন্দেহ সৃষ্টির জন্য সচেষ্ট ওয়াহাবীরা।
কোম হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হাওযা ইলমিয়ার (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) প্রখ্যাত শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হুসাইনী কাযভিনী গত সোমবার, হযরত মাসুমা (সা. আ.) এর মাযার সংলগ্ন শাবিস্তানে দেয়া নাহজুল বালাগার এক ক্লাসে এ কথা উল্লেখ করে বলেন: ওয়াহাবীরা আজ ইমাম আলী (আ.) এর মূল্যবান বক্তব্য সম্পর্কে মানুষের মনে সন্দেহ সৃষ্টির জন্য সচেষ্ট। উদাহরণ স্বরূপ তারা নাহজুল বালাগার ২২৮ নং খোতবার বিষয়ে সন্দেহ সৃষ্টির ষড়যন্ত্র লিপ্ত।
তিনি বলেন: এ দলটি বিশ্বাস করে যে, ঐ খোতবার ((فلان)) ‘ওমুক’ শব্দটিতে দ্বিতীয় খলিফার প্রতি ইশারা করা হয়েছে এবং তিনি তাঁর খোতবায় দ্বিতীয় খলিফার প্রশংসা করেছেন বলে তারা দাবী করছে। অথচ আহলে সুন্নতের প্রখ্যাত আলেম সুবহি সালেহ, যার প্রণিত নাহজুল বালাগার ব্যাখ্যা জ্ঞানীজনের মাঝে প্রসিদ্ধ তিনি এ কথাকে গ্রহণ করেন নি।
হুজ্জাতুল ইসলাম কাযভিনী আরো বলেন: এ আলেমের মতে হযরত আলী (আ.) এ খোতবাতে স্বীয় সাথীদের প্রশংসা করেছেন। আর অনেক শিয়া মনীষীদের মতে ‘ওমুক’ শব্দটির দ্বারা মালিকে আশতারকে বুঝানো হয়েছে।
তিনি বলেন: মালিকে আশতার ইমাম আলী (আ.) নিকট বিশেষ স্থানের অধিকারী ছিলেন। তিনি (আ.) তার সম্পর্কে বলেন: আমার সাথে মালিকের সম্পর্ক তেমনি যেমন সম্পর্ক ছিল আমার সাথে মহানবীর (স.)। কেননা মালিক ইসলামী ইতিহাসে জ্ঞান, সাহসিকতা এবং অন্তর্দৃষ্টির ক্ষেত্রে এক বিরল ব্যক্তিত্বের অধিকারী’। #558496
captcha