কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার খ্যাতি সম্পন্ন বিচারক, আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কোরআন ও হাদীস প্রতিযোগিতার প্রতি ইঙ্গিত করে বলেন: এ বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় জ্ঞানার্জনে আগ্রহী শিয়া যুবকদের আশ্রয়স্থলের ন্যায়। তারা স্বাধীনভাবে কুরআনিক শিক্ষা অজর্নের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ হতে ইরানের আসে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন ও হাদীস প্রতিযোগিতার বিচারক জনাব মাহমুদ লোতফি নেয়া, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক একান্ত সাক্ষাতকারে আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়কে ধর্মীয় জ্ঞান অর্জনে আগ্রহী যুবকদের আশ্রয়স্থল হিসেবে আখ্যায়িত করে বলেন: শিয়া যুবকরা বিশ্বের বিভিন্ন দেশ হতে ইরানে আগমন করে। তারা এমনকি নিজেদের দেশেও স্বাধীনভাবে উচ্চতর ঐশী জ্ঞান অর্জন ও কোরআনিক জ্ঞান অর্জনে সক্ষম নয়। আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়ও যাতে তারা অধিক উদ্যোমে এ পথে অগ্রসর হতে পারে সে জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে।
বিদেশী ছাত্রদেরকে কোরআন ভিত্তিক বিভিন্ন কর্মসূচীর প্রতি বিদেশী ছাত্রদের দৃষ্টি আকর্ষণে কোরআন ও হাদীস প্রতিযোগিতার আয়োজন সহায়ক ভূমিকা পালন করে বলে তিনি জানান। #558699