রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ৯ই এপ্রিল প্রকাশিত এ বিবৃতিতে স্বাক্ষরকারীগণ যে সকল শীয়ারা জামাতের নামায প্রতিষ্ঠার অপরাধে গ্রেপ্তার হয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
সৌদি শিয়া ওলামাগণ এ বিবৃতিতে নিরাপত্তা বাহিনী কর্তৃক সর্বদা শিয়াদের কর্মকাণ্ড দৃষ্টিতে রাখা, শিয়াদের উপর চাপ প্রয়োগ এবং আল খুবর অঞ্চলের শিয়াদের জামাতের নামাযে বাধা প্রদান করায় শিয়াদের সাথে বৈষম্যমূলক আচারণ করা হচ্ছে বলে উল্লেখ করেন। সৌদি কর্মকর্তারা অতি শিঘ্রই এহেন পদক্ষেপ বন্ধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লিখিত বিবৃতিতে সেদেশের শিয়া মুসলমানদেরকে বিশেষ করে বয়োবৃদ্ধ, যাদেরকে নিজেদের বাড়ীতে জামাতের নামায আদায়ের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যথা শিঘ্রই মুক্তি দানের লক্ষ্যে সৌদি আরবের জাতীয় মানবাধিকার পরিষদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
#560058