IQNA

নাজাফে সুন্নি ধর্মীয় ছাত্রদের ভর্তির সুযোগ

7:55 - April 11, 2010
সংবাদ: 1905031
আন্তর্জাতিক বিভাগ: নাজাফ শহরের জুমআর নামাযের খতিব, এ শহরের হাওযা ইলমিয়াতে সুন্নী ধর্মীয় ছাত্র ভর্তি নেয়ার তথ্য দিয়েছেন।
আসওয়াতুল ইরাক বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়েদ সাদরুদ্দীন কাবানচী ৯ই এপ্রিল শুক্রবার নাজাফে আশরাফের আল ফাতেমিয়াহ ইমামবাড়ীতে জুমআর নামাযের খোতবা দান কালে এ ঘোষণা দিয়ে আল আযহার বিশ্ববিদ্যালয়ের নতুন মুফতিকে নাজাফে আশরাফ সফরে আসার এবং আহলে বাইত (আ.) এর মাযহাবকে নিকট হতে চেনার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন: আমরা আশা করবো আল আযহারের প্রধান মুফতি, পারস্পারিক সম্মান রক্ষা করার জন্য এবং তাকফির (অপরকে কাফের বলা) ও অন্য মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো মুবাহ করে দেয়ার পথরোধ করতে কার্যকরী ভূমিকা রাখবেন। কেননা অপরকে কাফের বলা ইসলামী বিধানের গণ্ডি বহির্ভূত।
নাজাফ শহরের জুমআর নামাযের খতিব নিজের খোতবার অপর অংশে সাদ্দামের পতনের দিনকে ইরাকের উৎসব দিবস হিসেবে ঘোষণা করে বলেন: ইরাকের জনগণের উচিত দখলদারদের হাত থেকে পরিপূর্ণরূপে মুক্ত এবং পরিপূর্ণ স্বাধীনতা অর্জনে সচেষ্ট হওয়া। #559916
captcha