IQNA

লিবিয়ায় বাৎসরিক কোরআন প্রতিযোগিতা শুরু

8:35 - April 12, 2010
সংবাদ: 1905666
আন্তর্জাতিক বিভাগ: লিবিয়ার ২১তম বাৎসরিক কোরআন প্রতিযোগিতা গতকাল ১১ই এপ্রিল রবিবার হতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শুরু হয়েছে এবং এ প্রতিযোগিতা ৪ দিন ব্যাপী অব্যাহত থাকবে।
লিবিয়ায় প্রকাশিত দৈনিক আল ফাজরুল জাদীদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা ত্রিপোলি শহরের আওকাফ ও যাকাত অধিদপ্তরের উদ্যোগে ত্রিপোলি প্রদেশের বিভিন্ন কোরআন ইন্সটিটিউট হতে ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় সম্পূর্ণ কোরআন হেফজ, শেষের ১৫ পারা এবং শেষের ৭ পারা; তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ত্রিপোলি শহরের আওকাফ ও যাকাত অধিদপ্তরের কোরআন বিষয়ক বিভাগের প্রধান জানিয়েছেন: যুবকদের মাঝে কোরআন মুখস্ত করার প্রবণতা সৃষ্টি এবং প্রতিযোগীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আয়োজিত হয়েছে।
তিনি বলেন: এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের পক্ষ থেকে বিজয়ী প্রতিযোগীদেরকে সম্মানী ক্রেস্ট ছাড়াও জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে। #560475
captcha