Apexmosque ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ্যাপেক্স মসজিদের কর্মকর্তাদের উদ্যোগে শিশু, কিশোর ও যুবকদেরকে কোরআনের ক্বিরাত ও হেফজের প্রতি উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতা ৫টি হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে; যথা:- ৪ হতে ৬ বছরের শিশুদের জন্য সূরা বাইয়্যিনাহ হতে সূরা মাউন পর্যন্ত, ৯ বছরের শিশুদের জন্য সূরা নাবা হতে সূরা বালাদ পর্যন্ত, অনুর্ধ্ব ১৩ বছরের কিশোরদের জন্য ২৯ তম পারা, অনুর্ধ্ব ১৭ বছরের যুবকদের জন্য সূরা সাফ হতে সূরা তাহরিম পর্যন্ত এবং ১৮ বছরে উর্ধ্বে যুবকদের জন্য সূরা আহযাব ও সূরা সিজদাহ পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পরিবেশিত তেলাওয়াত, সূরা পড়ার উপর দক্ষতা, তাজবিদের আইন মেনে চলা ইত্যাদি বিষয়ে পর্যালোচিত হবে। অতঃপর প্রত্যেকটি গ্রুপ হতে ৩ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা কর হবে।
এ্যাপেক্স মসজিদের কর্মকর্তারা ২২শে মে একটি মাহফিল আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে বলে জানিয়েছেন। #560764