IQNA

বুরুনাইয়ের কোরআনের কেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউণ্ড চলতি মাসে অনুষ্ঠিত হবে

8:38 - April 12, 2010
সংবাদ: 1905671
আন্তর্জাতিক বিভাগ: বুরুনাইয়ের ইসলামী স্কুলসমূহের ধর্মীয় ছাত্রদের ৪৭তম কেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউণ্ড চলতি মাসের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে।
Rtbnews এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ৩২ জন সেমি ফাইনাল রাউণ্ডে পৌছায়। তার মধ্য হতে পূনরায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সর্বমোট ৮ জন ফাইনাল রাউণ্ডে একে অপরের প্রতিদন্দ্বিতা করবে।
এ প্রতিযোগিতা প্রতি বছর ছাত্রদের প্রতিভা বিকাশ এবং তাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়ে থাকে।
এছাড়া ইসলামী স্কুলসমূহকে ছাত্রদের কোরআনের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা এ প্রতিযোগিতা আয়োজনের অন্যতম কারণ।
প্রতি বছর এ প্রতিযোগিতা ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে অনুর্ধ্ব ১২ ও ১২ বছরের উর্ধ্বে দু’টি গ্রুপে অনুষ্ঠিত হয়। #560869
captcha