IQNA

চাইনিজ ভাষায় অনুবাদকৃত কুরআন নবমুসলিমদের মাঝে বিতরন

8:40 - April 12, 2010
সংবাদ: 1905674
আন্তর্জাতিক বিভাগ: চাইনিজ ভাষায় অনুবাদ হওয়া কোরআন শরিফ সৌদি আরবের ‘ক্বাসিম’ অঞ্চলের সদ্য মুসলমান হওয়া একদল চাইনিজের মাঝে বিতরন করা হয়েছে।
মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে দক্ষিন পূর্ব এশিয়া ব্রাঞ্চ হতে প্রেরিত ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের কাসীম অঞ্চলের অধিদপ্তর, সেদেশে বসবাসরত সদ্য মুসলমান হওয়া ৩৫ জন চাইনিজকে সংবর্ধনা দিয়েছে এবং তাদের প্রত্যেককে চাইনিজ ভাষায় অনুবাদ হওয়া কুরআন প্রদান করা হয়েছে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে নবমুসলিমদের মাঝে অডিও কোরআন ও সদ্য প্রকাশিত ইসলামী পত্রিকাও বিতরন করা হয়।
এ প্রতিবেদনের ভিত্তিতে সৌদি আরবের বিভিন্ন ইসলামী সংস্থার কর্মকর্তাগণ এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। #560943
captcha