IQNA

তুরস্ক পূনরায় ইসরাইলের বিপক্ষে অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছে

7:59 - April 13, 2010
সংবাদ: 1906235
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তুরস্কের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের বিষয়টি একটি মানবীয় বিষয় হিসেবে উল্লেখ করে, দখলদার ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থানের ঘোষণা দিয়েছেন।
সিরিয়ার অফিশিয়াল সূত্র সানার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আনকারায় ওমানের একদল মিডিয়া প্রতিনিধিদের সম্মুখে বক্তৃতা করার সময় আব্দুল্লাহ গুল বলেন: ফিলিস্তিনের সমস্যা শুধুমাত্র ফিলিস্তিন, আরব ও মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা একটি মানবীয় বিষয়।
তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন: ফিলিস্তিনীদের উপর চালানো আগ্রাসনের বিরুদ্ধে সমগ্র বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা ইসরাইলের এ সকল অপরাধকর্মের বিপরীতে নিরবতা অবলম্বন করেনি।
তিনি বলেন: ফিলিস্তিনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা ফিলিস্তিনে স্বতন্ত্র সরকার গঠনের মাধ্যমে সমাধানযোগ্য। তিনি এ সময় ফিলিস্তিনের অভ্যন্তরীন ঐক্য রক্ষা এবং স্বতন্ত্র সরকার গঠনে তুরস্কের সহযোগিতার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে তুরস্কের প্রধানমন্ত্রী ইসরাইলের পারমাণবিক কর্মসূচীর ব্যাপারে বলেন: আন্তর্জাতিক সমাজ ইসরাইলের পরমাণু কর্মসূচীর ব্যাপারে নিরাবতা অবলম্বন করেছে। ফলশ্রুতিতে জায়নবাদীরা সম্পূর্ণ স্বাধীনভাবে কোনরূপ বাধা বিঘ্নতা ছাড়াই তাদের পরমাণু কর্মসূচী অব্যাহত রেখেছে। অথচ ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই.এ.ই.এ এর সদস্য হওয়ার কারণে তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী পর্যালোচিত হচ্ছে।
এর্দোগান বলেন: ইসরাইলের পরমাণু কর্মসূচীর বিষয়টি, ১৩ই এপ্রিল ওয়াশিংটনে আন্তর্জাতিক নিউক্লিয়ার নিরাপত্তা সংক্রান্ত সভায় উত্থাপন করবো।

captcha