IQNA

রাশিয়ায় সন্ত্রাসবাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গির উপর গোলটেবিল বৈঠক

8:05 - April 13, 2010
সংবাদ: 1906240
রাশিয়ায় ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক মুসলমানদের সামাজিক ও ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ায় ইসলামী সংস্কৃতি এবং সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচালার কাউন্সেলের রিপোর্ট মারফত জানা গেছে ‘ইসলাম কাদের সাথে সম্পৃক্ত’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত হয়েছে।
মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ গোলটেবিল বৈঠকে, ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসবাদ বিষয়টির উপর আলোচনা করেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে, ইসলাম ধর্মের মূলসত্তা সম্পর্কে আলোচনা এবং সমাজের সকল শ্রেনীর লোকদের সামনে ইসলামকে একটি শান্তির ধর্ম হিসেবে প্রমাণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়। #561344
captcha